Nayan | WritersCafe.org

Showing posts with label Longing. Show all posts
Showing posts with label Longing. Show all posts

Sunday, August 18, 2024

मुक्ति दीजिए प्रभु Mukti Dijiye Prabhu


हे आनंददाता,
बंधनमुक्त कीजिए प्रभु!
हे भाग्यविधाता,
मुक्ति दीजिए प्रभु!

जब आप हैं स्वयं
सत चित आनंद,
तब क्यों यह रहे
असत, बेहोश, निरानंद?

हे सत्यस्वरूप,
मिथ्या भंजन कीजिए प्रभु,
हे मायामुक्तरूप,
शाश्वत सत्य में लाइए प्रभु!

जो है मिथक,
उसे कब तक ढोए यह?
जो है नेत्र छानी,
उसे कब तक संवारे यह?

हे चिदात्मरूप,
मनभ्रम कीजिए खंडन प्रभु,
हे अंतरात्मा, अंतर्यामी,
चैतन्य का स्पर्श दीजिए प्रभु!

~ नयन,
रवि, 18 अगस्त 2024
दोपहर 1 बजे, पटना

Monday, January 22, 2024

শুধু তোমাতেই আমি - I am only in you



তোমায় লাগে ভালো প্রতিবারই এতো,
যে ইচ্ছে করে ভালোবাসতে,
কিন্তু মনের দুয়ারে নিজেকে পরখ করতে
তোমার সেই কথাটি চলে আসে মনে -
যেদিন থাকবে না এই বাহির রূপ,
সেইদিনও কি একই ভালোবাসবে,
সেইদিনও কি সকালে উঠে চাইবে দেখতে?
আমি চোখ বুজি, আর মনের ফ্রেমে ভেসে ওঠে
ছবি তোমার, ছবি শুধু তোমারই!

জীবনের দরজায় কে এলে গো সুন্দর!
তোমার চোখে আমি দেখতে পাই
অসীম সেই নীল আকাশ,
তোমার মুখের হাসিতে যেন
সম্পূর্ণ জগৎটাই আমার লুকিয়ে থাকে,
আর তোমার ভাবভঙ্গি ও কথায়
পাই তোমার নির্মল মনের স্পর্শ!
এই প্রথম আমি বাঁচতে চাই
তোমার জন্য, শুধু তোমারই জন্য!

তোমার সেই ঢেউ খেলানো চুল
যা মুখমণ্ডলের দুধার দিয়ে
নদীর ঝর্নার মতো নেবে আসে,
তোমার স্নিগ্ধ ললাট আর তোমার
আভায় চমকে ওঠা সেই মুখটিতে
লেগে থাকা স্মিত হাসি দেখে,
হৃদয় না জানা কী আনন্দে ভরে ওঠে,
যেন থমকে যায় সময়, আর
আমি দেখতেই থাকি তোমাকে!

তোমার খুশিতেই আমার খুশি,
তোমার কষ্ট হলে আমার লাগে,
তুমি রেগে গেলে মনটাও যে কাঁদে,
আর তুমি হাসলে দুনয়ন হয় ঝাপসা
আমার আনন্দের অশ্রুকণায়!
তোমার হৃদয়েই আমার স্পন্দন,
তোমার মনেই তো আমার জীবন,
তোমার নয়নই আমার জ্যোতি,
তোমার হাসিতেই আমার গতি!

তোমার ভালোবাসা যেন পৃথিবীর
বুকে দূরদিগন্ত অবধি সবুজ রঙের খেত,
আর তোমার সরলতা যেন তার উপরে
ফুটে থাকা অগণিত সর্ষের হলুদ ফুলের সারি,
তোমার খুনসুটি যেন ফসলের গায়ে
বয়ে যাওয়া হালকা শীতের হাওয়া,
আর তোমার বিরক্ত করা যেন চাঁদ পাগলা
চাতকের কাছে মেঘের মাঝ থেকে
দেখতে পাওয়া একঝলক চাঁদনীর ছোঁয়া!

না, না, আর মরবো না মরার আগে,
এবার বাঁচবো, মলীনতায় ভুগব না আর!
স্পন্দিত হব তোমার আলোয়,
তুমিই মোর আনন্দের জোনাকি,
তুমিই জীবনের ফুলকি আমার,
তুমিই পূর্ণ কর আমায়!
... আর এমন ভাব ছুঁয়ে যায় মনটাকে,
যে আমি মনের অঙ্গিনায়
গল্প বুনতে শুরু করে দিই...

তোমাতে আমি, শুধু তোমাতেই আমি!

-- নয়ন
দুপুর 12টা, সোমবার, 22 জানুয়ারি 2024
পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন

(ছবি নেওয়া হয়েছে এখান থেকে: https://www.earth.com/news/falling-love-health-benefits/)

Friday, August 25, 2023

আর বস্তু নয় - No More Things Please!


যারা আমায় দিয়ে চলে
বা দেবে বলে ভেবেছে কিছু
যা কিনা কেবলই জিনিষ মিছু,
করি তাদেরকে অনুরোধ - দিও না
আমায় বস্তু কোনও কিছু!

বড়ই কঠিন এড়িয়ে যাওয়া -
দিন যায়, রাত যায়, জীবনও হায়!
তবু বাসনা যে কিছুতেই না যায়,
চোখের সামনে সব যায় বদলে,
ইচ্ছেরা স্রেফ একই থেকে যায়!

তাই, দিও না গো, বিশেষ
কোনও বস্তু বলে ঘাড়ে চাপিয়ে,
বারে বারে ফাঁদে ফেলে পা, কাঁপিয়ে -
চিরন্তন রঙ দেখিও না ভুল করে,
যা হবেই শেষ, তা ফুলিয়ে ফাঁপিয়ে!

যদি সত্যিই চাও কিছু দিতে,
তাতে সত্যিই যদি শান্তি
মনের পেতে চাও, তবে জেনো -
দিও এমনকিছু যা কিনা বস্তু নয় -
টাকার দুনিয়ায় যার লেনদেন হয় না!

"আজ আছে, কাল নেই" এর ভয় নেই,
সুন্দর চাদরে ঢাকা চোরাবালি যাতে নেই,
যা নিত্য হয়েও থাকে দৃষ্টির বাইরে,
তার একটু ছোঁয়া দিও ভাই রে! -
যাতে আর লুকোচুরির লেশ নাইরে!

খোলা মনে হাসতে পারা,
বাঁধন ছাড়া বাঁচতে পারা -
দিতে এমন কি কিছু আছে?
যা তোমা' আমার নির্বিশেষে,
থেকে যাবে চিরশেষে!

চোখ ধাঁধাবে না যার চমকে,
জিভ লকলকিয়ে উঠবে না লালসায়,
বা জঠরের নিচে চুলকানিও হবে না -
এমন কিছুর সন্ধান দেবে কি?
যা মুক্তি পথের আলো দেখাবে!

- নয়ন
শুক্রবার, 25 আগস্ট, 2023
রাত 11:20, পাটনা