Nayan | WritersCafe.org

Showing posts with label mukti. Show all posts
Showing posts with label mukti. Show all posts

Friday, August 25, 2023

আর বস্তু নয় - No More Things Please!


যারা আমায় দিয়ে চলে
বা দেবে বলে ভেবেছে কিছু
যা কিনা কেবলই জিনিষ মিছু,
করি তাদেরকে অনুরোধ - দিও না
আমায় বস্তু কোনও কিছু!

বড়ই কঠিন এড়িয়ে যাওয়া -
দিন যায়, রাত যায়, জীবনও হায়!
তবু বাসনা যে কিছুতেই না যায়,
চোখের সামনে সব যায় বদলে,
ইচ্ছেরা স্রেফ একই থেকে যায়!

তাই, দিও না গো, বিশেষ
কোনও বস্তু বলে ঘাড়ে চাপিয়ে,
বারে বারে ফাঁদে ফেলে পা, কাঁপিয়ে -
চিরন্তন রঙ দেখিও না ভুল করে,
যা হবেই শেষ, তা ফুলিয়ে ফাঁপিয়ে!

যদি সত্যিই চাও কিছু দিতে,
তাতে সত্যিই যদি শান্তি
মনের পেতে চাও, তবে জেনো -
দিও এমনকিছু যা কিনা বস্তু নয় -
টাকার দুনিয়ায় যার লেনদেন হয় না!

"আজ আছে, কাল নেই" এর ভয় নেই,
সুন্দর চাদরে ঢাকা চোরাবালি যাতে নেই,
যা নিত্য হয়েও থাকে দৃষ্টির বাইরে,
তার একটু ছোঁয়া দিও ভাই রে! -
যাতে আর লুকোচুরির লেশ নাইরে!

খোলা মনে হাসতে পারা,
বাঁধন ছাড়া বাঁচতে পারা -
দিতে এমন কি কিছু আছে?
যা তোমা' আমার নির্বিশেষে,
থেকে যাবে চিরশেষে!

চোখ ধাঁধাবে না যার চমকে,
জিভ লকলকিয়ে উঠবে না লালসায়,
বা জঠরের নিচে চুলকানিও হবে না -
এমন কিছুর সন্ধান দেবে কি?
যা মুক্তি পথের আলো দেখাবে!

- নয়ন
শুক্রবার, 25 আগস্ট, 2023
রাত 11:20, পাটনা

Thursday, July 20, 2023

খেয়া হারানো - Lost & Bewildered


সীমার থেকে ওপার যেতে, 
মনের মাঝে পাল-টি গেঁথে,
জলের তুমুল হইচই-এর পার,
গেলাম আটকে থেমে মাঝধার!

না জানি কতগুলো নদ জীবন,
পেরিয়ে, ঢেউয়ে ভেসে এমন, 
ভেবে এই তো চমকের পালা,
খোলে না তাও তীরের তালা!

প্রাণের মায়া, সময়ের গতি,
কোনটা ক্ষুদ্র, কোনটা অতি?
স্তব্ধ হিয়া ও ভ্রান্ত মতি,
বিশ্রাম মাগে ক্লান্ত সতী!

খুঁজে চলে দূরের আলো,
মুছতে গিয়ে কপালের কালো,
তবু মনের মাঝে হানাহানি,
করে শুম্ভ নিশুম্ভের টানাটানি!

স্বপ্নের দ্বীপে চলে মায়ার মেলা,
টিস টিস করে বাঁধন জ্বালা।
ভবিতব্যের ভয়ে কি দেবো না পারি?
খেয়া হারানো মুক্তির বাড়ি!

- নয়ন
মধ্যরাত্রি, 12:53 am
20 জুলাই 2023
পাটনা 

Wednesday, September 19, 2018

কোথায়ে আমার মুক্তি প্রভু

কোথায়ে আমার মুক্তি প্রভু?
মুক্তি, কোথায়ে খুঁজি তোমাকে?
সৃষ্টির বিস্ময়ে, বাহির প্রান্তরে,
না, নিশ্চিহ্ন তার শূন্যে, মনের অন্তরে?

দিয়ে ফাঁকি কর্তব্যের ফাঁকে,
না, দায়িত্বের চাপে কর্তব্যের ফাঁদে?
হে মুক্তি, কোথায়ে আছো আড়াল,
কোথায়ে পাবো তোমাকে?

করণীয় কিন্তু পিছিয়ে থাকা অপূর্ণতা
যবে করে গ্লানির অধীন, তবে
আবশ্যকতা অনুযায়ী কর্মের প্রচেষ্টা
কি মুক্তির পথ খুলে দেয় না?

উপকৃত জীবের তৃপ্ত হাঁসি
যখন দু চোখ ভাসিয়ে দেয়,
তখন কি আর থাকে স্বার্থের লেশ?
আপন পরের গণ্ডি ছাড়ায়ে অনায়াস।

অলঙ্কারের অহঙ্কার - শব্দে ও রূপে,
বহিয়ে নিয়ে যায় দূরে,
নির্মল, নিরঞ্জন মন মম,
বাঁধ ভাঙ্গা বন্যা সম!

কিন্তু অচেতনতার সাগর ও
এত চেতনা বিহীন নয়!
বারন বার্তার ফুলকি যেন
ক্ষণে ক্ষণে তীরের আভাস দেয়।

জগতে যে দিতে হবে জ্যোতি,
সত্য বিনা কেমনে পাবো স্থির গতি?
কেমনে থামবে এই সমাজ স্খলন,
বিনা লৌহ সিংহ জ্বলন্ত অগণন?

জনমের শোধ ডাকে যে বারে বারে
(ভৌতিক) সংসারের অনন্ত কূপে!
কেমনে হবে মানস শুদ্ধি?
কাঁদে (নিরুপায়) বিবেকহীন বুদ্ধি!

চাবিহীন হাথে কেন খুঁজে ফিরি
অদৃশ্য দরজার অস্তিত্বহীন তালা?
এপার ও ওপারে যখন নেই কোন দেয়াল,
অাপনারে বেঁধে রাখে কেন এ তীরের খেয়াল?

হে সম্রাট!
দাও দাও ধ্বনি! কর কলরব শূন্য!
কর্ম যুক্ত, ভক্তি সিক্ত করে
মোরে চৈতন্যে দিয়ে গড়ে,
কর স্নিগ্ধ দীপ্তি পূর্ণ!

প্রাণ দিয়ে করা কাজের
না হোক কোন গণ্ডি ও ভেদ!
যেন কাজের মাঝেই ধ্যান
ও পাই ভক্তির সমাবেশ!

কর শক্ত, কর সত্য,
দুর্বলতা - দ্বিধা বিহীন চিত্তে,
সেবা - ই হউক মুক্তি আমার,
করি অর্পণ এই মানব তীর্থে!

-- নয়ন
9:20pm, 19th Sep'2018, Patna

(C) Bhaskar Jyoti Ghosh

Thursday, January 8, 2015

Salvation comes

আমার মুক্তি আলোয় আলোয়



আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধূলায় ধূলায় ঘাসে ঘাসে ।।
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে
গানের সুরে আমর মুক্তি উর্ধ্ধে ভাসে ।।
আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে ।
বিশ্বধাতার যঞ্জশালা, আত্মহোমের বহ্নি জ্বালা -
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে ।।
                                - রবীন্দ্রনাথ ঠাকুর


My salvation lies in the light in this sky,
in the specks of dust and in the blades of grass.
On the far shores of the body and the mind whence I lose myself,
in the melody of songs, my salvation, floats high above.
My salvation lies in the hearts of all,
and in the difficult tasks that belittle the sorrows and strife.
At the altar of the world's master, in the heat of self-sacrifice -
whence I burn my life as an offering, salvation comes to me.

                                  - Rabindranath Tagore

(translation helped by Samragi - https://samragi.wordpress.com/2011/05/19/amar-mukti-meri-mukti-my-salvation-tagore-translated-by-samragi/)

Thursday, July 4, 2013

Mukti why did you ask for me?



মুক্তি! কেন আমারে চাইলে?

মুক্তি! কেন আমারে চাইলে?
বেশ তো ছিলাম মায়ার বাঁধনে
স্বপ্নজ্জল চক্ষে প্রত্যাশার আঁচলে
চনমন মনের ফুর্তি নিয়ে
ভুল করে পাওয়া ভাগ্যের যতনে !
চোখ বুঝে আনন্দের ছোঁয়ায়ে লেগে
পৃথিবী! ছিলাম তো তোমার কোলে !
মুক্তি! কেন আমারে চাইলে?

মুক্তি! কেন আমারে চাইলে?
আমি তো ছিলাম অনেকটাই মুক্ত,
জন্মের সুত্রে পাওয়া বন্ধনে শুধু যুক্ত!
কেন টানলে আমায়ে মায়ার আদরে?
মনে ছোঁয়া লাগালে সেই ভালোবাসার আশা !
কেন ফের ফেলে দিলে বন্ধনহীন প্রাঙ্গনে?
বন্ধ করে দিলে মোর অতৃপ্ত ভাষা!
মুক্তি! কেন আমারে চাইলে?

মুক্তি! কেন আমারে চাইলে?
স্বপ্নের চোখ ধাঁধানো প্রকাশ থেকে
বাঁচিয়ে তো রেখেছিলাম
নিজের নয়ন দুটিকে সযত্নে!
কেন দেখালে বাঁধনের তীব্র আবেগ?
আবার কেন ছুঁড়ে দিলে
ঝড়ো হাওয়ার মুক্তির উপায়ে?
মুক্তি! কেন আমারে চাইলে?

মুক্তি! কেন আমারে চাইলে?
ভাগ্যের ভয় দেখালে কেন,
মৃত পুঁথি-কঙ্কালের জোরে?
আমার কর্ম উত্তক্ত করেছিল কি তোমায়ে?
একবার ডাক দিলেই তো পারতে, বেঁধে পড়ার আগে!
স্বপ্নে যখন উজ্জ্বল হল আমার নেত্র
কেন তখন ভাঙলে আমার বক্ষ-ক্ষেত্র?
মুক্তি! কেন আমারে চাইলে?

মুক্তি! কেন আমারে চাইলে?
বৃত্তকার পৃথিবীর নিয়মের* সাথে
কত ক্ষত বসালে হৃদয়ে!
আমার আত্মা তৃপ্ত হবে নাই -
কঙ্কালের আঙুল যতই না নাচাও সদাই!
জীবনের টেরা-মেরা তরঙ্গের ওপরে
কেন বসালে নিজের গোল চক্র?
মুক্তি! কেন আমারে চাইলে?

মুক্তি! কেন আমারে চাইলে?
ব্যাথা শুধু পাইনি আমি
পেয়েছে আর একজন দামী
সেই হৃদয়ের বৃন্দাবনেরে দিলে তুমি শাস্তি!
সম্মানিত তর্ক বিতর্ক বিশ্বাস ভ্রম -
চলেই যাবে মানুষের জীবনের ক্রম !
ভুলে যাব আমিও, মনে থাকবে কেবল কর্ম!
মুক্তি! কেন আমারে চাইলে?


* বৃত্তকার পৃথিবীর নিয়ম = সাম, দাম, দন্ড, ভেদ

--
নয়ন
8:30 pm, 3rd July 2013
In train, Patna - Secunderabad

© Bhaskar Jyoti Ghosh [Google+, FB]