Nayan | WritersCafe.org

Thursday, February 8, 2024

because YOU ARE



You are asking me
if I'll see you all the time...
But, I wanna tell you this -
I wanna see you
when you're feeling
the most wonderful
within yourself.
And I wanna see you
when you're feeling
the most horrible
within yourself.
I may not see you
all the time.
But yes, I wanna see you
at these two times.
So, will you allow me access
to you at these two times?
And don't you worry -
I won't judge you.
I just want to show you -
YOU through my eyes,
And tell you this -
that these two
are actually not YOU!
So, don't you go
hunting or shaming your image.
For you are simply
because YOU ARE!
So, don't you fall
for criticism or praise.
Doesn't need recognition -
Beautiful you are simply
because YOU ARE!
Without any need of purpose
or pride or importance or guilt,
you can simply BE
because YOU ARE!

nayan
9am, Thu, 8th Feb 2024
Patna


(Image Courtesy: https://www.alamy.com/stock-photo/happy-unhappy-contrast.html)


Monday, January 22, 2024

শুধু তোমাতেই আমি - I am only in you



তোমায় লাগে ভালো প্রতিবারই এতো,
যে ইচ্ছে করে ভালোবাসতে,
কিন্তু মনের দুয়ারে নিজেকে পরখ করতে
তোমার সেই কথাটি চলে আসে মনে -
যেদিন থাকবে না এই বাহির রূপ,
সেইদিনও কি একই ভালোবাসবে,
সেইদিনও কি সকালে উঠে চাইবে দেখতে?
আমি চোখ বুজি, আর মনের ফ্রেমে ভেসে ওঠে
ছবি তোমার, ছবি শুধু তোমারই!

জীবনের দরজায় কে এলে গো সুন্দর!
তোমার চোখে আমি দেখতে পাই
অসীম সেই নীল আকাশ,
তোমার মুখের হাসিতে যেন
সম্পূর্ণ জগৎটাই আমার লুকিয়ে থাকে,
আর তোমার ভাবভঙ্গি ও কথায়
পাই তোমার নির্মল মনের স্পর্শ!
এই প্রথম আমি বাঁচতে চাই
তোমার জন্য, শুধু তোমারই জন্য!

তোমার সেই ঢেউ খেলানো চুল
যা মুখমণ্ডলের দুধার দিয়ে
নদীর ঝর্নার মতো নেবে আসে,
তোমার স্নিগ্ধ ললাট আর তোমার
আভায় চমকে ওঠা সেই মুখটিতে
লেগে থাকা স্মিত হাসি দেখে,
হৃদয় না জানা কী আনন্দে ভরে ওঠে,
যেন থমকে যায় সময়, আর
আমি দেখতেই থাকি তোমাকে!

তোমার খুশিতেই আমার খুশি,
তোমার কষ্ট হলে আমার লাগে,
তুমি রেগে গেলে মনটাও যে কাঁদে,
আর তুমি হাসলে দুনয়ন হয় ঝাপসা
আমার আনন্দের অশ্রুকণায়!
তোমার হৃদয়েই আমার স্পন্দন,
তোমার মনেই তো আমার জীবন,
তোমার নয়নই আমার জ্যোতি,
তোমার হাসিতেই আমার গতি!

তোমার ভালোবাসা যেন পৃথিবীর
বুকে দূরদিগন্ত অবধি সবুজ রঙের খেত,
আর তোমার সরলতা যেন তার উপরে
ফুটে থাকা অগণিত সর্ষের হলুদ ফুলের সারি,
তোমার খুনসুটি যেন ফসলের গায়ে
বয়ে যাওয়া হালকা শীতের হাওয়া,
আর তোমার বিরক্ত করা যেন চাঁদ পাগলা
চাতকের কাছে মেঘের মাঝ থেকে
দেখতে পাওয়া একঝলক চাঁদনীর ছোঁয়া!

না, না, আর মরবো না মরার আগে,
এবার বাঁচবো, মলীনতায় ভুগব না আর!
স্পন্দিত হব তোমার আলোয়,
তুমিই মোর আনন্দের জোনাকি,
তুমিই জীবনের ফুলকি আমার,
তুমিই পূর্ণ কর আমায়!
... আর এমন ভাব ছুঁয়ে যায় মনটাকে,
যে আমি মনের অঙ্গিনায়
গল্প বুনতে শুরু করে দিই...

তোমাতে আমি, শুধু তোমাতেই আমি!

-- নয়ন
দুপুর 12টা, সোমবার, 22 জানুয়ারি 2024
পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন

(ছবি নেওয়া হয়েছে এখান থেকে: https://www.earth.com/news/falling-love-health-benefits/)

Monday, January 1, 2024

I'm just a traveller


I'm just a traveller,
Journeying through time
And space, in various vehicles,
Some offered comfort, some did not,
Some drew me in, some did not,
And I started thinking
The platform as my home!

I'm just a traveller,
On a long road to redemption
I got down for a view,
But I started fighting
With the co-travellers, coolies, and
The station master on the platform
Who came and went by each day,
But I could not see!

I'm just a traveller,
On a ride bumping through 
Mountains of rocks, and peaks of snow,
Lands of sands, and rivers of dry beds,
Where oceans and storms
Of the within and without,
In noisy chains clash, peaceless,
And I forget, that it would also not stay!

I'm just a traveller,
Stopping by the dharmshalas and dhabas,
In search of meaning to the journey itself,
That people stop judging me,
That I can stop judging myself,
And I fail to fathom the futility
Of each of our's separate globes,
Forgetting that we can't justify life!

I'm just a traveller,
On a long tale, unending it seems,
Of sun, sand, water and wind,
Where the longing for respite
From the travel, dreary an' demanding,
Pulls me close into
The loving lap of Thy love,
And I wish it were everlasting!


[My attempt at reciting this piece: https://on.soundcloud.com/Hry4w]

- nayan
monday, 01/01/2024
marol, andheri east, mumbai

(Image Courtesy:

Tuesday, November 21, 2023

I want someone with whom...


I want someone with whom I can watch the moon together

Or, walk together along the sea waves, collecting sea shells

Or, face the rain drops together on our faces while peeping out from a moving train

Or, keep watching each other, doing absolutely nothing, and let the time pass by

Or, laugh together, weep together, dance together, and also struggle together

Or, if ever there be a stormy dark night, then brave it together, and then hope unfailingly for a glimpse of the new sunrise

Or, feel the presence even when the person isn't around, and still never feel insecure and threatened

Or, have the touch of true oneness, where she has become him and he her

And in that ultimate union, the need and urge to be together shall fade

And they can cherish being like alone even in company, an ekant that is definitely not lonely where each can merge into the other, and simply BE

-- nayan
Tue, 21st Nov 2023, 7pm
Patna

(Image Courtesy: https://buddhadoodles.com)

Sunday, October 15, 2023

কথা রাখা - Kotha Rakha (Keeping Promise)


মাগো, আসব আমি তোমার কাছে,
থাকব না দূরে এবার পুজোয়,
আশ্বিনের শারদ প্রাতে
দেখবে আমায়, রইল কথা!

পথের পানে জননী তাই
চোখ রেখে রইল বসে,
আসবে আমার প্রাণের প্রদীপ,
কথা দিয়েছে আমাকে যে সে!

ওমা! কেটে গেল যে দশটি দিন,
মিটল সবার পুজোর রাশ,
কেবল মিটল না মায়ের আশ,
তার সন্তানের হায়! ডুবল তরণী!

চিঠি নিয়ে হাতে, বসে ঘরের দ্বারে,
নয়নের জলে আবছা কালি,
"মাগো, আসব তোমার কাছে,
আশ্বিনের শারদ প্রাতে"...

সময়ের সাথে সাথে দুর্বল
কাঁপা কাঁপা হাতে জননী চিঠিতে
লিখে, "আসবি কবে বাবা?"
অশ্রুধারায় নেয় বিদায়!

বহু বছর বাদে, ভগ্ন বাড়ির দ্বারে
পা পড়ে এক ছোট্ট আগন্তুকের।
আবছা কালির লেখায় খোঁজে
সে, হারিয়ে যাওয়া জননীকে!

দূর হতে আসে মহালয়ার গান,
পুরনো চিঠিটির লেখা
আরো আবছা হয়ে যায়,
বের হতে চায় বুকের সমুদ্দুর!

দু'নয়ন যে ভেসে যেতে থাকে...
মায়ের ধুলোয় ঢাকা মুখের দিকে চেয়ে
সে লেখে, ভেজা পাতার শেষে -
"দেখো, এসেছি তো মা!"

শিউলি পলাশও যেন থমকে রয়ে,
ছেলেটি মনে মনে কাঁদে,
একটু দেরি হয়ে গেল, আবার বড় হতে...
তা বলে তুমি চলে গেলে মা!

নয়ন
রবিবার, 15 অক্টোবর, 2023
পাটনা

Sunday, October 1, 2023

আনন্দের অশ্রুধারা - Tears of Joy

(উপরের ছবিতে দেওয়া তথ্যের বিষয়ে জানতে কবিতাটির শেষে দেখুন)


বহু বছর আগে, একজন আমাকে বলেছিল -
কিছু কিছু মানুষ আমাদের জীবনে এসে
এমন কিছু শিখিয়ে যায় বা দিয়ে যায়,
যার আমাদের কাছে অভাব ছিল।
অনেকদিন বুঝিনি!

জীবনের ঘোড়ায় অনেকদূর এগিয়ে আসতে,
হঠাৎ পিছনে ফিরে ভাবতে লাগল মন -
কী পেয়েছি, আর কী হারিয়েছি!
তখন মনে পড়ল, হায়
খাতাই তো রাখিনি!

জীবন কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র?
একজন মায়ের মতই প্রতিবারই দাঁড় করায়,
সে যত বারই সন্তান পড়ে যাক না কেন!
তাঁর অসীম করুনা ও বুদ্ধিমত্তা,
আগে খেয়ালই করিনি!

তাই যখন আসলটার দেখা পেলাম,
নকল চমকের ইচ্ছে আর রইল না!
জীবনের ছোঁয়া যে এত গভীর হবে,
তা ছিল আমার কল্পনারও বাইরে!
আগে ভাবিওনি!

এ স্বাদের যে কোনও তুলনা হয় না!
এ তৃপ্তির যে কোনও মূল্য নেই!
জীবনের জলজ্যান্ত ফুলকি,
মনের ভিতরটা নাড়িয়ে দিয়ে গেল!
এমন কক্ষনও হয়নি!

পুরোটাই ভিজে গেলাম আমি,
আনন্দের অশ্রুধারায়!
সে কি অপূর্ব, অনুপম অনুভূতি!
কোনও কিছুর সাথে এর বিনিময় নেই!
সোনার খনিই পেলাম আমি!

নয়ন
রবিবার, 1 অক্টোবর, 2023,
3:21 ভোর বেলা
ঈশা যোগ কেন্দ্র, কয়েম্বাটুর


🌼 শাম্ভবী মহামুদ্রা ক্রিয়া শিখুন — 21-মিনিটের এক শক্তিশালী যোগ অনুশীলন।

এক সুস্থতর, আরও আনন্দময় এবং পরিপূর্ণ জীবনের দিকে প্রথম পদক্ষেপ নিন।

🌼 রেজিস্টার করুন: sadhguru.org/IE-BN

⏳শাম্ভবী মহামুদ্রা ক্রিয়ায় দীক্ষিত হওয়ার তারিখ : 23 - 24 ডিসেম্বর

🌼 যোগাযোগ করুন:
support.ishafoundation.org
+91 79771 02000

শুধু ভারতে উপলব্ধ

Friday, September 29, 2023

কাঁদিয়ে দিয়ে গেলি - You touched me deeply, made me cry





সময়ের নিষ্ঠুর শিক্ষার সাথে সাথে
হয়ে উঠেছিলাম আমি এক মৃতের মতো!
মৃত্যুরই কথা চলত সারাক্ষণ এই পাগলাগারদ মাথাতে!

তুই এসে প্রথম ছুঁয়ে গেলি রে,
জীবনের স্বাদ দিয়ে গেলি,
কঠোর মনটাকে গলিয়ে দিয়ে গেলি,
আর ভীষণ ভাবে কাঁদিয়ে দিয়ে গেলি!

মৃত্য তো আসবেই,
তার জন্য আমাদের সারাক্ষণ 
উঠে পরে থাকতে হবে না।
বরং দরকার এই যে,
যে জীবনটা আমি,
সেটাকে পুরোপুরি ফুটে উঠতে দেওয়া,
জীবনটাকে পুরোপুরি বাঁচা,
এই সহজ বুদ্ধিশুদ্ধি তুই-ই বুঝিয়ে গেলি,
কিছু বলে নয়, কিছু করে নয়,
বরং তুই যেমনটা, তোর হাবভাবটাই 
আমার চোখের শেওলাটাকে জল দিয়ে ধুয়ে দিল!


নয়ন
বিকেল 4টা, 29 সেপ্টেম্বর 2023
ঈশা যোগ কেন্দ্রের ক্লিনিকে শুয়ে শুয়ে