Nayan | WritersCafe.org

Showing posts with label rejuvenation. Show all posts
Showing posts with label rejuvenation. Show all posts

Saturday, May 31, 2025

ঈশ্বরের খোঁজ হোক এবারই শুরু Let the Search for Divine begin!

(generated by Google Gemini)


যখন যায় ভেঙে সব ভরসা,
শেষ হয়ে যায় সকল আশা,
কোনো উপায়েই যখন আর করে না কাজ,
সত্যিকারে তবেই ঈশ্বরকে সে চায় আজ!

নয়ত, ঈশ্বরের বন্দনা শুধুই মনের ভ্রম,
কেবল মনভোলানো আশ্বাসের ক্রম,
শাক দিয়ে মাছ ঢাকার ছলনা,
কেবল দেয়া-নেয়ার চুক্তিই তো, তাই না?

সত্যি-সত্যি যখন মানুষ হয় নিঃশেষ,
কাজ করে না আর কোনোই হাপিত্যেশ,
সব হারানোর ভীষন ভয় দিয়ে মনে,
তখনই সে আসে আসলে ঈশ্বরের শরণে!

ভরসা যদি বাইরে তাকায়,
জগৎ যদি মনটা কাঁপায় -
বাহির ভীতের আর সময় কতো?
কাঁচের মতো ঠুনকো সে তো!

অদেখা পথে আশা-আকাঙ্খার হাতছানি,
পার হয়ে আসা ছবিগুলোর স্মৃতি ও গ্লানি,
অস্থির করে দেয় ভয়, মনের জোরের ক্ষয়,
মিথ্যেকেই সত্যি মেনে শক্তিরই অপচয়!

তাই আজই তোমার সময় হলো -
ভিতরের শক্তিরে জাগাও আলো।
নিত্য এ প্রাণে দেবতার জীবন্ত খেলা -
নিঃশ্বাসে প্রশ্বাসে, করো না অবহেলা!

নিজের পানে তাকাও বন্ধু,
তোমা'-আমা' (করার) নেই গো কিছু,
যার রাখার, জেনো, রাখেন সেই,
যা করার, তা করেনও সেই!

জানা গন্তব্যের পথ অজানা, অনন্ত, ক্লান্ত,
সব চেষ্টা বৃথা, মনপ্রাণ একেবারে ক্ষান্ত,
ঈশ্বরের খোঁজ হোক এবারই শুরু,
দিয়ে শেষ প্রাণটুকু সিঞ্চিত কর মরু!

-- ভাস্কর
সকাল 10:30, পাটনা
শনিবার, 31 মে 2025
(লেখাটির শুরু গত মাস থেকেই)



Thursday, August 1, 2024

নবজাতকের অংকুর - Nobojatoker Onkur


বর্ষায় বাহিরের তপ্ত ধরা
যেমন ভিজে তৃপ্ত হয়ে যায়,
তেমনই বন্ধ বাহনে বসা
মানুষটির শুষ্ক অধরও 
জানালার গা বেয়ে পড়তে থাকা
জলের ধারাকে দেখে নেচে ওঠে!

বসুন্ধরা যখন নিজেকে দিয়ে দেয়
মেঘের ছায়ায়, বর্ষার আলিঙ্গনে,
তখন তার অঙ্গ অঙ্গ বেয়ে বহে
জীবনদায়িনী রসের ছোঁয়া,
আর যে সকলকে সে ধারণ করে,
সে সবই পেয়ে যায় নবজীবনের স্পর্শ!

মাটি হয়ে ওঠে সবুজ,
পুকুর ও নদী টইটুম্বুর,
গাছেরা পরিষ্কার পবিত্র,
ধরণীর লাজ হয় রক্ষা,
পশুপক্ষী হরষে হয় পুলকিত,
চারিদিকে তখন আনন্দের ফুলকি।

পৃথিবীর চৌচির বুকে জাগে
আবার করে জীবনের স্পন্দন,
আর সৃষ্টি আবার স্বাস ফেলে,
সৃজনের ছোট্ট ছোট্ট হাত ধরে
তাই আজ ফোটে নবজাতকের অংকুর,
আবার করিয়ে দিয়ে মনে, মাটিই যে মা!

-- নয়ন
বৃহস্পতি, 1 আগস্ট 2024
দুপুর 12টা, বন্দে ভারত এক্সপ্রেস,
আসানসোলের কাছে