Let the pages of this diary take you through the deep and beautiful corridors of the Musical Poet's heart, mind and beyond...
Tuesday, February 24, 2026
The Old Man and his Brew
Thursday, September 5, 2024
পেয়ারা গাছ - Guava Tree
আমার প্রিয় পেয়ারা গাছটি আজ বৃদ্ধ!
আজ তাকে কেটে ফেলার কথা হয়!
কিন্তু আমার স্পষ্ঠ মনে আছে -
পেয়ারা গাছের সঙ্গে আমার ছোট বেলার খেলা,
তার সঙ্গে জড়িয়ে থাকা বাল্য কালের
এবং একটু বড় বয়সের সুখ-দুঃখ!
সেই যখন খুব ছোট্ট আমি -
পেয়ারা গাছটি আমার কাছে
বিশাল কিছু মনে হত,
আমি মাথা উঠিয়ে দেখতাম
বড় পেয়ারা গাছ কে -
খুব ভাল লাগত আমার তাকে!
আবার হয়ত সে একজন বন্ধুর মত
যখন আমি একটু বড় হলাম, তখন
আমার সমস্ত আনন্দ-কষ্টের কথা -
পেয়ারা গাছকেই তো বলতাম, আমি!
মনে হতো সে -
আমার আনন্দে আনন্দিত,
আমার দুঃখে পীড়িত,
আমায়ে উচ্ছসিত করছে,
নিরাশায়ে আশার আলো দেখাচ্ছে!
কিম্বা হয়ত সে একজন গুরুজন -
আমায়ে ঠিক পথ চিনিয়েছে
যখন-যখন আমি পথ হারিয়েছি!
ভগবানের মত, আমার মায়ের মত
অন্ধকারময় জীবনটাকে প্রকাশিত করে তুলেছে!
* * *
এবার একটি আশ্চর্য ঘটনা বলি -
পেয়ারা গাছের পাশের উঠুনের একটি অংশ
একটু ফেটে গিয়েছিল -
বোধ হয় তারই শিকড়ের জন্য।
সেটাকে সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়, কিন্তু -
মায়ের পায়ের ছাপ তাতে পড়ে যায়!
আমি দুঃখের দিনে সেই ছাপটিকে
কত বার প্রনাম করেছি!
* * *
আজ আর পেয়ারা গাছের তলে
মায়ের পায়ের সেই ছাপটিকে খুঁজে পাই না!
হয়ত সেটা মিটে গেছে, বা
ধুলায়ে চাপা পড়ে গেছে -
তার বোধহয় আর অস্তিত্ব নেই!
আমার প্রিয় পেয়ারা গাছটিও আজ বৃদ্ধ,
তার অনেক ডাল পাতা শুন্য,
বেশির্ভাগ পাতা হলুদ হয়ে গেছে!
এমন কখনও হয়নি! মনে পড়ে -
ক্লাসে এভারগ্রীন গাছের পাতা সাটতে দিয়েছিল -
আমি পেয়ারা গাছের পাতা সেঁটে নিয়ে গিয়েছিলাম!
হয়ত, দীর্ঘদিনের অযত্নে,
দারুন ক্ষতি হয়েছে!
মনে হয়, যেন সে নিজের
মহা-মরণের জন্য তৈরী হচ্ছে!
তাকেও বোধহয় কিছু দিন পরে -
খুঁজে পাওয়া যাবে না!
তারও ওই মায়ের পায়ের ছাপের
মতো, অস্তিত্ব থাকবে না!
আমার প্রিয় পেয়ারা গাছ,
প্রানের থেকেও প্রিয়!
আমার কাছে কখনও আশ্চর্য কিছু,
বিশাল কিছু, বড় ভাল কিছু!
কখনও বা বন্ধুর মত, সখার মত!
আবার কখনও গুরুজনের রূপে,
ভগবানের রূপে, মায়ের রূপে!
আমার সুখ-দুঃখের সাথী,
দুঃসময়ের সাহারা,
আলো আর অন্ধকারের জীবনে
আমার পথ-দ্রষটা!
আমার পেয়ারা গাছের,
আমার মাঝ থেকে
চলে যাবার আগে, আমি -
পেয়ারা গাছের একটি ছবি
নয়নের ক্যামেরা দিয়ে তুলে
রেখে দেবো মনের এলবামে!
নয়ন
সোমবার, 29 ডিসেম্বর 2003
পাটনা
(পেয়ারা গাছের ছবিটি অনেক পরে 2024 সালের 5 সেপ্টেম্বরে তোলা। তখন গাছটি বেঁচে উঠেছে। কবিতাটি অনেক আগে লেখা।)
Tuesday, August 20, 2013
aasbe kobe (when shall you come)
সেদিন যবে দেখেছিলেম তোমায়,
মুক্ত গগনের ওই আলোয়ে!
মিশে গেলে তুমি চিরকালই যবে,
প্রভাতের ওই সাগর খেলায়ে!
নদী-তীরের গাছের পাশে!
শেষ দেখা তব, আর কি পাব -
চোখের হাঁসি ও মনের প্রকাশে?
মাস্টারমশাই-এর পাঠ্শালায়ে!
পাখির ডাকে, হাওয়ার ছোঁওয়ায় -
দেখা দাও ফের শুন্য দেবালয়ে!
কবে যে তুমি ঢুকে যেতে আমার ঘুমের মাঝে!
উঠিয়ে তুলে বলতে - দেখ কত আলো!
আবার প্রভাত আসবে কবে, তেমনি ভালো?
পাতার ফাঁকে টুপটুপিয়ে পড়ত যবে ভূয়ে!
তেমনি সেদিন আসবে কবে, লাগিয়ে
ছোঁয়া আমার মনের প্রাঙ্গনে?
পাখিরা যখন ঘুমিয়ে পড়ত শুয়ে,
তোমার আওয়াজ শুনতে পেতাম শঙ্খ-ধ্বনির ফাঁকে,
আসবে তুমি আবার কবে সেই রূপকথার মাঝে?
11:19 am,
Fri, 5th Nov 2010
Madhapur, Hyderabad
India